সুপারস্টার চিকন আলী কে শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হিসেবে জনগণের চাওয়া
১৮ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে কমেডিয়ান চিকন আলী কে প্রার্থী হিসেবে জনগণের চাওয়া। সোশাল মিডিয়া ফেইসবুকে চলছে এই নিয়ে তুমুল পর্যালোচনা, সবাই চিকন আলীকেই প্রার্থী হিসেবে দেখার ভোট দিচ্ছেন।
এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর গ্লিটজকে এ তথ্য নিশ্চিত করেছেন। ইলিয়াস কাঞ্চনের সঙ্গে নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন পীরজাদা হারুন ও বিএইচ নিশান।
নিষ্ঠার সঙ্গে তার উপর অর্পিত দায়িত্ব তিনি পালন করতে চান বলে জানান ইলিয়াস কাঞ্চন।
নির্বাচনের আপিল বোর্ডের দায়িত্বে থাকছেন পরিচালক সোহানুর রহমান সোহান, প্রযোজক শামসুল আলম ও রশিদুল আমীন হলি।
সোহান বলেন, “কিছুক্ষণ আগে আমাকে জানানো হয়েছে বিষয়টি। আমি যথাসাধ্য চেষ্টা করবো নিজের দায়িত্ব পালনে।”
২০১৮-১৯ সালের নির্বাচিত কমিটি মেয়াদ চলতি বছরের ২৪ মে শেষ হয়েছে। দুই বছরের সমিতির কাজের হিসাব-নিকাশের প্রতিবেদন ও তফসিল ঘোষণা করা হবে ৪ অক্টোবর।
এবার মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলের বিপরীতে মৌসুমীর প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ইতোমধ্যে নিজেদের প্যানেল গুছিয়ে নিয়েছেন বলে জানান মিশা। শিগগিরই সংবাদ সম্মেলেন নিজেদের প্যানেলের সদস্যদের পরিচয় করিয়ে দেবেন।
অন্যদিকে মৌসুমীর প্যানেলে রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমার থাকার কথা শোনা গেলেও তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
শুভ কামনা রইল ভাইয়ের জন্য
উত্তরমুছুন