রুপালী ব্যাংক শিওরক্যাশ । ব্যালেন্স জানুন এবং টাকা পাঠান ।
প্রাথমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্প (PESP) টাকা বিতরণ করা হয় রূপালী ব্যাংক পরিচালিত মোবাইল ব্যাংকিং সিস্টেম SURECASH এর মাধ্যমে।
এখানে SURECASH এর USSD মেনু ব্যবহারের বিস্তারিত নিয়ে লিখছি।
আমরা যেমন bKash ব্যবহার করি
SureCash টাও ঠিক একই রকমের একটি USSD সার্ভিস! ব্যবহারের নিয়ম bKash এর যে রকম এটি ও ঠিক একই রকমের!
গ্রামীণফোন আর রবি এর জন্য রয়েছে দুটি নাম্বার
১) 09609090909 অথবা 09606060606
২) বাংলা লিংক - *495#
৩) এয়ারটেল - *270#
অথবা *257#
৪) টেলিটক - *375#
অপারেটর অনুযায়ী নির্দিষ্ট নাম্বার বা কোডটি ডায়াল করার পর RBL SureCash লেখা USSD মেনু অাসবে।
এবার আসি ঐ মেনুটাতে কিভাবে কাজ করবেন সেই আলোচনায়:
>>> প্রথমে অপারেটর অনুযায়ী নির্দিষ্ট কোডটি
(যেমন- গ্রামীণফোনে 09609090909) ডায়াল করার পর RBL SureCash লেখা USSD মেনু অাসবে।
হয়ত মেনু আসতে একাধিকবার ডায়াল করা লাগতে পারে, কারণ নতুন চালু হওয়া সার্ভিসটির ধারণক্ষমতা কম থাকায় Congestion হয়ে যায় অনেক ক্ষেত্রে।
>>> My account অপশনটি পাবেন 5 নাম্বার মেনুতে।
Answer key চেপে 5 টাইপ করে send করুন।
>>> এরপর Check Balance পাবেন 1 নাম্বার মেনুতে।
Answer Key চেপে 1 টাইপ করে send করুন ।
>>> এবার bKash এর মত আপনার কাছে Please enter PIN to confirm চাইবে।
আপনি পিন হিসেবে 1234 (ডিফল্ট) টাইপ করে send করুন। রিপ্লাই এ আপনি ব্যালেন্স কত টাকা অাছে তা দেখতে পাবেন।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে মেনুটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিনি স্টেটমেন্ট ।
এই মেনু ব্যবহার করে আপনি খুব সহজেই জানতে পারবেন আপনার হাতের মোবাইল নাম্বারটিতে এ পর্যন্ত শিওরক্যাশ উপবৃত্তির টাকা কোন তারিখে কত পাঠানো হয়েছে তার বিস্তারিত।
সাথে সাথে ঐ নাম্বারটিতে কোন তারিখে কত টাকা উত্তোলন অর্থাৎ CashOut করা হয়েছে তাও জানতে পারবেন!
মনে রাখবেন যে যে এমাউন্টের পাশে Cr. লেখা আছে ঐগুলো টাকা Credit অর্থা জমার হিসাব আর যে যে এমাউন্টের পাশে Dr. লেখা থাকবে ঐগুলো টাকা উত্তোলনের হিসাব।
এখন আসি Mini Statement টা দেখবেন কিভাবে সেই কথায়:
প্রথমে অপারেটর অনুযায়ী নির্দিষ্ট কোডটি (যেমন- বাংলালিংক হলে *495#) ডায়াল করার পর RBL SureCash লেখা USSD মেনু অাসবে।
Mini Statement অপশনটি আছে 5 নাম্বার মেনুতে।
Answer key চেপে 5 টাইপ করে send করুন।
এবার Please enter PIN to confirm চাইবে।
আপনি পিন হিসেবে 1234 (ডিফল্ট) টাইপ করে send করুন।
রিপ্লাই এ আপনার নাম্বারটিতে কত তারিখে কত টাকা জমা বা উত্তোলন হয়েছে তার বিস্তারিত লগ দেখতে পাবেন।
তৃতীয় গুরুত্বপূর্ণ যে মেনুটি নিয়ে এবার লিখব সেটি হচ্ছে Check Sms মেনু। SureCash এর 8 নাম্বার এ থাকা ঐ মেনুটি দিয়ে আপনি আপনার নাম্বারে কোন সময়ে কোন এজেন্টের কাছ থেকে কত টাকা উঠানো হয়েছে তার বিস্তারিত Log পাবেন!
অপারেটর অনুযায়ী নির্দিষ্ট কোডটি ডায়াল করুন (যেমন- এয়ারটেল হলে *270#), RBL SureCash লেখা USSD মেনু অাসবে।
Check sms অপশনটি 8 নাম্বার মেনুতে।
Answer key চেপে 8 টাইপ করে send করুন।
এবার পিন চাইবে, 1234 টাইপ করে send করুন।
ফিরতি USSD রিপ্লাই এ টাকা উত্তোলনের বিস্তারিত Log আসবে।
লগটি দুই বা তিন পাতার হতে পারে, N টাইপ করে send করে পরবর্তী পাতায় যেতে পারবেন।
আর P টাইপ করে send করে পূর্ববর্তী পাতায় ফিরে আসতেও পারবেন।
যখনি কেউ টাকা পায়নি বা কম পেয়েছে এ রকম অভিযোগ নিয়ে আসে, তখন একটু সময় নিয়ে তার মোবাইল থেকে Surecash মেনু ডায়ালকোড ব্যবহার করে CheckBalance, Mini statement আর Check sms মেনু তিনটি চেক করে বিষয়টি কনফার্ম হোন।
ভালো
উত্তরমুছুন