কিভাবে লোকেশন ট্র্যাক করতে হয়
আপনার মোবাইল খোঁজে পাচ্ছেন না?
কিংবা মোবাইল চুরি হয়েছে?
কি করবেন?
উত্তর: গুগুলে খোঁজবেন !!
আশ্চর্য হচ্ছেন??
আশ্চর্য হওয়ার কিছু নাই। হ্যাঁ, গুগুলই খোঁজে দিবে আপনার ফোন !!
কম্পিউটারে ব্রাউজারে গুগুলে বা জিমেইলে লগইন করে অন্যটাবে সার্চ দিন “Find my phone” লিখে, আর সঙ্গে সঙ্গে পেয়ে যাবন আপনার ফোন!!
গুগুলই আপনাকে দেখিয়ে দিবে বর্তমানে আপনার ফোনটি ঠিক কোন জায়গায় আছে। সেইসাথে আপনি গুগুল থেকে কলও দিতে পারবেন হারিয়ে যাওয়া ফোনে। আপনার মোবাইল যদি সাইলেন্টও থাকে তবু রিং বাজবে ফুল ভলিয়মে পাক্কা ৫মিনিট।
মোবাইলটি যদি চোরে নিয়ে থাকে কিংবা ছিনতাই হয়ে থাকে, তবে মোবাইলটি লক করে দিতে পারবেন এই গুগুল থেকেই। সেইসাথে মোবাইলের স্ক্রীনে একটা কন্টাক্ট নম্বর সেট করে দিতে পারবেন। চোর ব্যাটা আপনার দেওয়া ওই একটা নম্বর ছাড়া আর কোন নাম্বারে কল করতে পারবে না। সেই সাথে একটা মেসেজ বা বার্তা সেট করতে পারবেন- “এই ব্যাটা আমার সেট আমারে ফিরিয়ে দে- এই ঠিকানায়.....!!!” –এরকম কিছু একটা, সেটা আপনার হারিয়ে যাওয়া মোবাইলের স্ক্রীনে ভেসে উঠবে।
চোর ব্যাটা ততক্ষণে আপনাকে কল দেওয়া, আর আপনার সেট করা মেসজটি ছাড়া আপনার মোবাইল নিয়ে আর কিছুই করতে পারবে না!!
শুধু তাই নয়, আপনার মোবাইলে অনেক সময় ব্যাক্তিগত তথ্য থাকে, ফেসবুক, জিমেইলসহ গুরুত্বপূর্ণ অনেক কিছুতে লগইন অবস্থায় রাখা হয়, যা দিয়ে চোর অনেক খারাপ কিছু বা আপনার ক্ষতি করে ফেলতে পারে। সেক্ষেত্রে আপনি পুরো মোবাইলটির সব তথ্য মুছে দিতে পারবেন এই গুগুল থেকেই ।
উপর যা যা বললাম সবই পারবেন, তবে কিছু শর্ত সাপেক্ষে-
১. মোবাইলে নেট কানেকশন থাকতে হবে।
২. মোবাইলের Google Settings>Security তে গিয়ে "Remotely locate this device" এবং "Allow remote lock and erase" এই দুটি অপশন পূর্ব থেকেই চালু থাকতে হবে।
৩. Settings>Location -এ এই অপশনটিও চালু থাকতে হবে।
৪. গুগুলে সার্চ করার সময় ব্রাউজারে আপনার গুগুল একাউন্ট লগইন থাকতে হবে এবং একই গুগুল বা gmail একাউন্ট আপনার Android ফোনটিতে পূর্ব থেকেই এ্যাড থাকতে হবে। এই শর্তগুলো পূর্ণ হলে উপরে যা যা বললাম সবই করতে পারবেন।
মোবাইল চুরি বা হারিয়ে যাওয়ার পর আপনি গুগুলে লগইন করে গুগুলে সার্চ দিন “Find my phone” অথবা Android Device Manager (https://www.google.com/android/devicemanager ) এই লিংকে যান।
এখানে ৩টি অপশন দেখতে পারবেন-
১. Ring – এখান থেকে মোবাইলে রিং দিতে পারবেন। মোবাইল বন্ধ থাকলেও রিং দিয়ে রাখলে চালু করার সঙ্গে সঙ্গে রিং বেজে উঠবে (যখন মোবাইলে নেট কানেশন পাবে)।
2. Lock – এখানে ক্লিক করলে মোবাইলটি লক করে দিতে পারবেন। মোবাইল নম্বর এবং বার্তা সেট করতে পারবেন।
৩. Erase- এখানে ক্লিক করলে মোবাইলের সব তথ্য মুছে যাবে (Factory reset হবে)। তবে এটি করার সঙ্গে সঙ্গে গুগুলের সাথে এই মোবাইলের সব কানেকশন বিচ্ছিন্ন হয়ে যাবে। এটি করবেন তখন যখন মোবাইলটি আর ফিরে পাওয়ার আশা করা যায় না (শেষ চিকিৎসা)।
Android Device Manager এর লিংকে ঢোকার পর উপরে ডান কোনায় গোল বৃত্তের মতো চিহ্ন পাবেন, এখানে ক্লিক করলে মোবাইলটি বর্তমানে কোথায় আছে গুগুল ম্যাপে তা দেখতে পারবেন। যদি তা দেখতে না পান তবে বুঝবেন মোবাইলটিতে নেট কানেকশন নেই। তবে এটি লাস্ট কবে অনলাইনে এসেছিলো তা দেখতে পারবেন। আপনি অপেক্ষা করতে থাকুন, বিভিন্ন সময় চেক করে করে অধীর আগ্রহে থাকুন চোর কখন মোবাইলে নেট চালু করে। নেট চালু করার সঙ্গে সঙ্গে তা লক করে দিয়ে আপনার কেরামতি দেখাতে থাকুন। তখন চোর বাধ্য হয়ে আপনার কাছে ধরা দিবে এবং মোবাইলটির বর্তমান অবস্থান গুগুল ম্যাপে দেখে চোর ধরতে পারবেন।
আমার এই স্ট্যাটাস পড়ে হয়তো এতোক্ষণে কেউ কেউ
# Android_Device_Manager এর সাহায্যে টেস্ট কেস হিসেবে আপনার মোবাইলটি লক করে ফেলেছেন। এখন সেই পাসওয়ার্ড ছাড়া মোবাইলটি আর ব্যবহার করতে পারছেন না, বার বার পাসওয়ার্ড দিয়ে দিয়ে মোবাইল চালু করতে অনেকের কাছেই বিরক্তিকর মনে হবে। ততক্ষণে হয়তো এ অবস্থার জন্যে আমাকে বকাবকি শুরু করেছেন, আর চিন্তা করছেন, কিভাবে বার বার এই পাওয়ার্ড বা লক সিস্টেম থেকে মুক্তি পাবেন। হ্যাঁ, সেই উপায়টিও বলে দিচ্ছি।
প্রথমে পাসওয়ার্ড পুশ করে মোবাইল চালু করবেন, তারপর Settings>Lock Screen>Screen lock অপশনে যাবেন। সেটের মডেল ভেদে এটি Settings>Security>Screen lock হতে পারে। এখানে আগের সেট করা পাসওয়ার্ড দিয়ে তারপর Screen lock-এ “None” করে দিন। তাহলে আর বার বার পাসওয়ার্ড দিয়ে সেট চালু করার প্রয়োজন পড়বে না। আর যদি চান লক চালুই থাকুক, সেটিও করতে পারেন।
এছাড়া আরেকটি কাজ করতে পারেন, তা হলো:
পরিবারের সদস্যদের মোবাইল ট্রাকিং
এটি করতে আপনার মোবাইলে Android Device Manager এ্যাপ ডাওনলোড করুন ( এই লিংক থেকে-
https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.adm&hl=en ) । আপনার পরিবারের অন্যান্য সদস্যদের এন্ড্রয়েট মোবাইলে যে জিমেইল চালু আছে, সেই জিমেইল আপনার মোবাইলেও এ্যাড করুন। আপনার মোবাইলের Settings>Accounts –এ ঢুকে নতুন জিমেইলটি এ্যাড করুন। একইসাথে অনেকগুলো জিমেইল আপনার সেটে এ্যাড করতে পারবেন, সমস্যা নেই।
এরপর সেটের Android Device Manager এ্যাপ ওপেন করলে দেখতে পারবেন আপনার পরিবারের সদস্যরা কখন কোথায় আছে তা মনিটর করতে পারবেন আপনার একটা মোবাইল দিয়েই। এভাবে আপনার স্বামী বা স্ত্রী বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা সন্তান কখন কোথায় যাচ্ছে তা গুগুল ম্যাপের সাহায্যে আপনার মোবাইল দিয়েই মনিটর বা ট্রাকিং করতে পারবেন। তবে সবার মোবাইলে ইন্টারনেট চালু থাকতে হবে।
আমার সব আলোচনা শুধুমাত্র Android মোবাইলের জন্যে প্রযোজ্য। এটি অন্য কোন অপারেটিং সিস্টেমের জন্যে প্রযোজ্য নয়।
যারা এই বিষয়টি জানেন তারা
# Android_Device_Manager ব্যবহার করে আর কি কি পজেটিভ কাজ করা যায়, তা আলোচনা করুন, সবাই উপকৃত হবে। আর যারা জানেন না, কেমন লাগলো এই পোস্টটি তা কমেন্টে জানান।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন