স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন ঢাকাই ছবির প্রিয় মুখ কমেডি অভিনেতা শামীম খান চিকন আলী।
আব্দুল হক ,বিনোদন প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে আবারো সরগরম হয়ে উঠছে চলচ্চিত্রাঙ্গন।
আাগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পী সমিতির ২০১৯-২০২১ দ্বি-বার্ষিক নির্বাচন। এ নির্বাচনে প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন ঢাকাই ছবির প্রিয় মুখ কমেডি অভিনেতা শামীম খান চিকন আলী।
নির্বাচন সম্পর্কে শামীম খান বলেন, দীর্ঘদিন যাবৎ অতি সম্মানের সাথে চলচ্চিত্রে অভিনয় করছি। আল্লাহর রহমতে এই পর্যন্ত আড়াই’শ র মত চলচ্চিত্রে অভিনয় করেছি, এখনো করে যাচ্ছি। চলচ্চিত্র আমার ধ্যান, চলচ্চিত্র আমার জ্ঞান।
তিনি আরো বলেন, আমাদের সমিতির বর্তমানে এমন খুব কম শিল্পীই আছে যাদের সাথে কাধে কাধ মিলিয়ে আমি অভিনয় করিনি। মোটা মুটি সকল শিল্পীর সাথেই আমি কাজ করছি। এখনোও করে যাচ্ছি। আমাদের সকল শিল্পী কলাকুশলীদের সাথেই আমার খুব ভাল বোঝাপড়া।
আমি যে পদের প্রার্থী হয়েছি সে পদে নিজেকে যোগ্য মনে করি। কার্যকরী পরিষদ সদস্য হিসেবেই নির্বাচন করছি স্বতন্ত্র প্রার্থী হয়ে।
দুই বাংলার সফল এই অভিনেতা বলেন, আমার প্রিয় শিল্পী ভাইবোনদের পাশে থেকে, কাছে থেকে, তাদের হয়ে থাকতে চাই।
ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি, আমার প্রিয় ভাই বোন আমাকে ফিড়িয়ে দিবেন না। আমি আপনাদেরই চিকন আলী, আপনাদের সাথে ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকবো।
নিজেকে সৎ-যোগ্য মনে করেই ২০১৯ সালে শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হয়ে চলচ্চিত্র এবং শিল্পীদের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখতে চান চিকন আলী।
উল্লেখ্য, গত ২৪ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়। নিয়ম অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যেই তফসিল ঘোষণা করতে হবে।
কিন্তু নানা কারণে দেরিতে তফসিল ঘোষণা করা হয়। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার চার মাস বিলম্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন